স্টাফ রিপোর্টার: রাজধানীর মুগদা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ‘ব্লক রেইড’ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ মে) ডিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টা থেকে ডিবির মতিঝিল বিভাগ মুগদার অপরাধপ্রবণ স্পটগুলোতে এই বিশেষ ব্লক রেইড শুরু করে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— মোহাম্মদ আরিফ হোসেন (১৮), মো. রাসেল (২২), মোহাম্মদ মাহফুজ (২০), মোহাম্মদ সাকিব (১৪), মোহাম্মদ আকাশ (২২), মোহাম্মদ রিপন হোসেন (২৭), মো. রাকিব শিকদার (২০), মোহাম্মদ বিল্লাল হোসেন (২৬), নূর মোহাম্মদ (৪৫), সাদ্দাম মিয়া (৩২), আব্দুল্লাহ আল মাহিম (২৮), মো. শাকিল (২৫), মোহাম্মদ ইমন খান (৩৫), গোলাম রাব্বানী (২২), মোহাম্মদ রানা (২৮) এবং মোহাম্মদ লাবিব ইসলাম বাবলু (২৮)।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই এই সমন্বিত অভিযান চালানো হয়। গ্রেপ্তার করার পর অভিযুক্তদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!